আমরা কী তথ্য নিই, কেন নিই আর কীভাবে সুরক্ষিত রাখি — সহজ ভাষায়।
সর্বশেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬প্লাগইনের কাস্টমার ডাটা আপনার ডাটাবেসেই থাকে
আপনার তথ্য আমরা বিক্রি করি না
লাইসেন্স চেকে শুধু কি, সাইট URL ও ভার্সন
এই পলিসি BongDevs Limited ("আমরা") পরিচালিত bd.bongdevs.com ওয়েবসাইটের ভিজিটর ও ক্রেতা, এবং Fixo Cart প্লাগইন ব্যবহারকারী স্টোর মালিকদের জন্য প্রযোজ্য।
অর্ডার প্রসেস ও লাইসেন্স কি দেওয়া, আপডেট ও সাপোর্ট দেওয়া, ইনভয়েস ও রিফান্ড প্রসেস, প্রতারণা রোধ এবং ওয়েবসাইট ও প্লাগইন উন্নত করার জন্য। আপনার অনুমতি ছাড়া কোনো প্রোমোশনাল মেসেজ পাঠাই না।
শুধু সেবা চালানোর জন্য প্রয়োজনীয় পন্থের সাথে: পেমেন্ট গেটওয়ে, হোস্টিং ও ইমেইল প্রোভাইডার, এবং অ্যানালিটিক্স / বিজ্ঞাপন প্ল্যাটফর্ম (Google, Meta)। আইনগত বাধ্যবাধকতা ছাড়া কোনো তৃতীয় পক্ষের কাছে আমরা তথ্য বিক্রি বা ভাড়া দিই না।
কার্ট ও লগইন চালু রাখতে WooCommerce-এর প্রয়োজনীয় কুকি, আর ভিজিট ও বিজ্ঞাপনের ফলাফল মাপতে অ্যানালিটিক্স কুকি ব্যবহার করি। ব্রাউজারের সেটিংস থেকে আপনি কুকি ব্লক বা মুছে ফেলতে পারেন।
সাইটটি HTTPS-এ চলে। অর্ডার ও ইনভয়েসের রেকর্ড হিসাবরক্ষার প্রয়োজনে যতদিন দরকার ততদিন রাখি। আপনি যেকোনো সময় আপনার তথ্যের কপি চাইতে, ভুল তথ্য ঠিক করতে বা অ্যাকাউন্ট ও ডাটা মুছে ফেলার অনুরোধ করতে পারেন — [email protected]এ ইমেইল করুন।
প্রয়োজনে এই পলিসি আপডেট করা হতে পারে। পরিবর্তন এই পেজেই নতুন তারিখসহ প্রকাশ করা হবে; বড় পরিবর্তন হলে ক্রেতাদের ইমেইলে জানানো হবে।
BongDevs Limited · ঢাকা, বাংলাদেশ · [email protected]